ভারতকে হোয়াইটওয়াশ করল- নিউজিল্যান্ড
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:টি-২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হবার পর এবার দুর্দান্ত এক প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপার্সরা ভারতকে হোয়াইটওয়াশ করে জিতে নিলো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।শেষ ম্যাচে ভারতের দেয়া ২৯৬ রানের টার্গেট তাড়া করে মাত্র ৫ উইকেট হারিয়ে প্রায় তিন ওভার হাতে নিয়ে বিজয় অর্জন করে নিলো নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন নিকোলাস। তার ওপেনিং পার্টনার মার্টিন গাপ্টিল করেন ৬৬ রান। ওপেনারদের স্বল্প বল খরচে করা এই সংগ্রহের উপর ভিত্তি করে অনায়াসে জিতে যায় কিউইরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন যুবেন্দ্র চাহেল।
এদিকে কেএল রাহুলের সেঞ্চুরির ওপর ভর করে ২৯৬ রানের টার্গেট দেয় ভারত। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন হামিশ বেনেট।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 