শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
১৬১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: করোনা থেকে মুক্তি পেতে আপাতত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সচিবালয়ে প্রবেশের কোনও পাস ইস্যু করা হচ্ছে না। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা কার্ড এবং তথ্য মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জন্য ইস্যু করা কার্ড ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘করোনা ভাইরাস ইস্যুতে দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড ছাড়া অন্য কাউকে আমরা ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছি না। খুব বেশি প্রয়োজন না হলে সাংবাদিকরাও যাতে সচিবালয়ে না আসেন এ বিষযটি তাদের অনুরোধ করছি।’

সম্প্রতি সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছিলো। বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদেরও তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে।

ইতোমধ্যেই সচিবালয়ে দর্শনার্থী কক্ষে সাঁটানো নোটিশে লেখা রয়েছে ‘কোভিড-১৯ করোনাভাইরাস এর জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থী পাস সাময়িকভাবে বন্ধ থাকবে।’



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের