মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা প্রভাবে এশিয়ার দেশগুলো অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হবে : বিশ্বব্যাংক
করোনা প্রভাবে এশিয়ার দেশগুলো অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হবে : বিশ্বব্যাংক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:বিশ্ব ব্যাংকের একটি তথ্য বলছে, করোনাভাইরাস মহামারির কারনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হানবে । করোনার কারণে অর্থনৈতিক মন্দা থেকে নিষ্কৃতি পাবে না এই অঞ্চলের প্রায় ২৪ মিলিয়ন (দুই কোটি ৪০ লাখ) মানুষ। তারা দরিদ্রতার শিকার হবে।
বিশ্ব ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিশ্ব ব্যাংক তার রিপোর্টে বলেছে, মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়েছে, তাতে করে সব দেশই তাৎপর্যপূর্ণভাবে আক্রান্ত হবে। এতে করে যেসব পরিবারের জীবিকা শিল্প-কারখানার ওপর নির্ভরশীল, তারা চরম ঝুঁকিতে রয়েছে। এটা তাদের জন্য অশনিসঙ্কেত।
বিশ্ব ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে বলেছে, থাইল্যান্ডের পর্যটনখাত এবং ভিয়েতনাম, কম্বোডিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়বে।
বিশ্বের শীর্ষ এই আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যানুযায়ী, তাদের দৈনিক আয় সাড়ে পাঁচ মার্কিন ডলারের নিচে তারাই দরিদ্র।
করোনার করুণ দৃশ্যপট তুলে ধরে বিশ্ব ব্যাংকের আশঙ্কা, বিশ্বের প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) মানুষ দরিদ্রতায় পতিত হবে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫ মিলিয়নে।
বিশ্ব ব্যাংকের অনুমান, করোনাভাইরাসের কারণে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উন্নয়নশীল দেশগুলোর প্রবদ্ধি ২ দশমিক ১ শতাংশ কমে যাবে।
এই অবস্থায় এই অঞ্চলের দেশগুলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাসমাগ্রী তৈরি কারখানা বর্ধিত করে তাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক। একই সঙ্গে, অসুস্থ থাকাকালীন কর্মীদের ভর্তুকি দেয়ার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭১২ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৫ হাজার ৬০৬ জন। বর্তমানে বিশ্বের দুইশোর অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।




ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা
ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ 