শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে করোনায় বন্যপ্রাণীরাও আক্রান্ত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে করোনায় বন্যপ্রাণীরাও আক্রান্ত
১৫৯৯ বার পঠিত
সোমবার, ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে করোনায় বন্যপ্রাণীরাও আক্রান্ত

---বিবিসি২৪নিউজ,খান শওকত,নিউইয়র্ক থেকে: আমেরিকার নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় একটি বাঘ করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। এ ছাড়া, অপর তিন বাঘ এবং তিন সিংহ শুকনা কাশিতে ভুগছে।

ব্রংসকে আমেরিকার অন্যতম বড় চিড়িয়াখানা হিসেব গণ্য করা হয়। এ ছাড়া, মার্কিন মহানগরীগুলোতে যে সব চিড়িয়াখানা রয়েছে তাদের মধ্যে ব্রংসেরটাই সবচেয়ে বড়।

ব্রংস চিড়িয়াখানার ব্যবস্থাপনায় রয়েছে মার্কিন বন্যপ্রাণী সংরক্ষণ সমাজ এবং এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, একজন কর্মীর মাধ্যমে এ সব প্রাণীর করোনা সংক্রমণ ঘটেছে। ওই কর্মী এ সব প্রাণীর তদারকির দায়িত্ব পালন করেন। তবে করোনার বাহক হলেও তার মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা যায় নি।

চার বছর বয়সী মালয়েশিয়ার বাঘিনী নাদিয়াকে পরীক্ষা করে কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তার বোন আজুল, দু’টি আমুর বাঘিনী এবং আফ্রিকার তিন সিংহ শুকনা কাশিতে ভুগছে। অবশ্য, তাদের করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে কিনা তা নিয়ে পরিষ্কার কিছু জানা যায় নি।
আমুর বাঘ

---বড় বিড়াল প্রজাতির এই ছয় প্রাণীরই খাবারের প্রতি টান কিছুটা কমলেও তারা সেরে উঠছে। পশু চিকিৎসকরা তাদের ওপর সব সময় নজর রাখছেন।

প্রাণীগুলো পুরোপুরি সেরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন চিড়িয়াখানার কর্মীরা। তবে বাঘ বা সিংহের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা তাদের জানা নেই বলেও স্বীকার করেন। তারা বলেন, এবারই প্রথম বাঘ করোনায় আক্রান্ত হলও।

এর আগে বেলজিয়াম এবং হংকংয়ে দু’টি বিড়াল করোনার শিকার হয়েছিল। পাশাপাশি কুকুরও এ রোগে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে লোকসমাজে বিড়ালকে বাঘের মাসি বলার চল আছে। মনে হচ্ছে, মাসির পথ ধরে এবারে করোনার কবলে পড়ছে বাঘও।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের