শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিশ্বে প্রাণঘাতী করোনায় মৃত্যু ৭০ হাজার,আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিশ্বে প্রাণঘাতী করোনায় মৃত্যু ৭০ হাজার,আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ
১১৮৮ বার পঠিত
সোমবার, ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে প্রাণঘাতী করোনায় মৃত্যু ৭০ হাজার,আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বে এখন এক আতঙ্কের নাম । এই ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮২ হাজার ৩৮৩। অপরদিকে এখন পর্যন্ত ৭০ হাজার ১৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

করোনায় আক্রান্ত ২ লাখ ৬৯ হাজার ৪৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৫১ এবং মারা গেছে ৯ হাজার ৬২০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৭৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮।

এত সব খারাপ খবরের মধ্যে আশার আলো দেখছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত দু’সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২৫ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে এটাই সবচেয়ে কম সংখ্যা। গত ১৯ মার্চ দেশটিতে ৪২৭ জনের মৃত্যু ছিল একদিনে সর্বোচ্চ রেকর্ড। এরপর সেখানে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। অবশেষে মৃত্যুর সংখ্যা কমতে থাকায় কিছুটা স্বস্তি মিলেছে।

অপরদিকে, করোনায় স্পেনে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৩ হাজার ৫৫ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৪৩৭ জন।

তবে সেখানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। টানা চতুর্থ দিনের মতো স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। দেশটির সরকার বলছে, টানা চারদিন ধরে প্রাণহানি ধারবাহিকভাবে কমছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে হয়েছে।

করোনায় বিপর্যস্ত স্পেনের প্রকাশিত পরিসংখ্যানে দেশটিতে করোনার সর্বোচ্চ প্রকোপ পার হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন। সোমবার দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে আরও ৬৩৭ জন মারা গেছেন। তবে এই সংখ্যা এক সপ্তাহ আগের মৃত্যুর চেয়ে প্রায় অর্ধেক।

এদিকে, জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩২ এবং মারা গেছে ১ হাজার ৫৮৪ জন। ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৮৩৯ এবং মারা গেছে ৮ হাজার ৭৮ জন।

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭০৮ জন এবং মারা গেছে ৩ হাজার ৩৩১ জন।

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২২৬ এবং মারা গেছে ৩ হাজার ৬০৩ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৮০৬ জন এবং মারা গেছে ৪ হাজার ৯৩৪ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে আছেন।

এদিকে, করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩১৪ এবং মারা গেছে ১১৮ জন। অপরদিকে বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১২৩। অপরদিকে, নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট