সোমবার, ১৫ জুন ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভ্রমণ বিধিনিষেধ শিথিল করছে জাপান ও ভিয়েতনাম
ভ্রমণ বিধিনিষেধ শিথিল করছে জাপান ও ভিয়েতনাম
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাপান ও ভিয়েতনাম এখন সীমিত পর্যায়ে একে অপরের নাগরিকদের ভ্রমণ অনুমোদনের জন্য আলোচনার চূড়ান্ত পর্যায়ে আছে। সরকার সমর্থিত একটি কর্মসূচির অধীনে কারিগরি প্রশিক্ষণার্থীর পাশাপাশি ব্যবসা সংশ্লিষ্ট লোকজনকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি থেকে দ্রুত হলে জুন মাসের শেষ নাগাদ জাপানে আসার অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে টোকিও।ভিয়েতনামে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে এবং জাপানের ব্যবসায়িক নেতৃত্ব উদীয়মান ঐ বাজারের সাথে দ্রুত ভ্রমণ পুনরায় শুরুর জন্য আহ্বান জানাচ্ছেন।
এক্ষেত্রে, সংক্রমিত নন এটি নিশ্চিত করার জন্য যাত্রার পূর্বে ভিয়েতনামি পর্যটকদের ভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার।
এছাড়া, জাপানে আসার পর আরেকটি পরীক্ষার পাশাপাশি তাদের ভ্রমণসূচি দাখিলের অনুরোধ জানানোরও সম্ভাবনা রয়েছে।
তবে, ঠিক কবে নাগাদ ভিয়েতনামের নাগরিকরা জাপান ভ্রমণ শুরু করবেন সেই সিদ্ধান্ত এখনও নেয়া না হলেও জাপানের ব্যবসায়ীরা দ্রুত হলে জুন মাসের শেষ নাগাদ ভিয়েতনাম ভ্রমণ শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথেও এখন আলোচনা চালাচ্ছে জাপান।
থাইল্যান্ডের সাথে আলোচনা অগ্রসর হয়ে চললেও অন্য দু’টি দেশ প্রাথমিক পর্যায়ে জাপানি পর্যটকদের গ্রহণ করার ব্যাপারে সতর্ক রয়েছে।




ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
১২ পারমাণবিক অস্ত্র ‘মোতায়েন’ করলো ভারত
ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা বন্ধ
ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা
ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ 