বুধবার, ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ত্যাগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে
যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ত্যাগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা এবং অভিবাসন শুল্ক প্রয়োগ বিভাগ- যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিসন বারোস বলেন ফেডারেল অভিবাসন দপ্তর ৬ই জুলাইয়ে দেওয়া তাদের নির্দেশ প্রত্যাহার করতে এবং আগের অবস্থায় ফিরে যেতে রাজি হয়েছে। শুল্ক প্রয়োগ বিভাগের প্রতিনিধিত্বকারি একজন আইনজীবি শুধু এটুকু বলেছেন যে বিচারকের মূল্যায়ন সঠিক।
আটটি ফেডারেল মামলা এবং শত শত বিশ্ববিদ্যালয়ের বিরোধীতার মুখে মঙ্গলবার ট্রাম্প প্রশাসন সেই আদেশ বাতিল করে দিয়েছেন যার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা মহামারির কারণে সম্পূর্ণ অনলাইনে ক্লাস করছিল তাদের হয় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো নয়ত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হতো।
বস্টনে, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনলজির দায়ের করা মামলার শুনানির সময়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিসন বারোস বলেন ফেডারেল অভিবাসন দপ্তর ৬ই জুলাইয়ে দেওয়া তাদের নির্দেশ প্রত্যাহার করতে এবং আগের অবস্থায় ফিরে যেতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ এবং অভিবাসনও শুল্ক প্রয়োগ বিভাগের প্রতিনিধিত্বকারি একজন আইনজীবি শুধু এটুকু বলেছেন যে বিচারকের মূল্যায়ন সঠিক।
এই ঘোষণার কারণে হাজার হাজার বিদেশি বিদ্যার্থী যারা যুক্তরাষ্ট্র থেকে বহিস্কৃত হবার আশংকা করছিলেন তাঁরা সকলেই হাফ ছেড়ে বাঁচলেন । আর সেই সঙ্গে শত শত বিশ্ববিদ্যালয় যারা ঐ নীতির আলোকে তাদের পরিকল্পনা নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছিল , তারাও স্বস্তি পেল।
সদ্য বাতিল করা ঐ নীতি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের শরৎকালীন ক্লাসের কোর্সের পুরোটাই অনলাইনে নেওয়া নিষিদ্ধ হতো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে সব ক’টি ক্লাসই অনলাইনে নেয়ার কথা সেখানকার বিদেশী শিক্ষার্থীদের ভিসা দেয়া হতো না।




যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 