শুক্রবার, ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের তেল বিক্রির অর্থ জব্দ করেছে- দক্ষিণ কোরিয়া
ইরানের তেল বিক্রির অর্থ জব্দ করেছে- দক্ষিণ কোরিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেল বিক্রির অর্থ জব্দ করার জন্য দক্ষিণ কোরিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে অগ্রহণযোগ্য এবং অন্যায্য বলে মন্তব্য করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার সরকারকে ‘রূঢ়’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটিকে সতর্ক করেছে।
ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি (আজ) শুক্রবার এ বিষয়ে বলেন, এটা খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে, দক্ষিণ কোরিয়ার সরকার মার্কিন চাপের মুখে ইরানি জনগণের তেল বিক্রির অর্থ জব্দ করছে।
ইরান সরকার দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যাতে দেশটি ৬৫০ কোটি থেকে ৯০০ কোটি ডলার অবমুক্ত করে দেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ ইরানের জনগণ তাদের প্রয়োজনীয় মৌলিক পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারেন।
ইরানি অর্থ জব্দ করা প্রসঙ্গে কাজিযাদেহ হাশেমি বলেন, সিউলের আচরণ ভালো না এবং এ থেকে প্রমাণিত হয় যে, কোনো নৈতিকতা বা আইনের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়।
তিনি বলেন, বলদর্পী মার্কিন সরকারের চাপের মুখে দক্ষিণ কোরিয়া অন্য একটি জাতির অধিকার লংঘন করছে।




যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু 