শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার্ত লাখ লাখ মানুষদের ভোগান্তি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার্ত লাখ লাখ মানুষদের ভোগান্তি
৯৮৯ বার পঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার্ত লাখ লাখ মানুষদের ভোগান্তি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের উত্তরের জেলাগুলো বন্যায় কবলিত হয়ে পড়েছে। এই অঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বায়ে যাচ্ছে। নদীপাড়ের বাসিন্দাদের সবার ঘরে পানি ঢুকেছে। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন রাত কেটে যাচ্ছে উত্তরাঞ্চলের লাখ লাখ বন্যার্ত মানুষদের। ভোগান্তিও অবর্ণনীয়। গাইবান্ধার বিস্তৃর্ণ চরাঞ্চলঘুড়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতারা।

গাইবান্ধার ফুলছড়ি এলাকার আসমা বেগম, আমিনুল ইসলাম এবং অমিতন বেওয়া জানান, তাদের ঘরের মধ্যে তিন দিন আগে পানি প্রবেশ করেছে। ফলে খুব কষ্টে দিন রাত পার করছেন পানিবন্দী হয়ে। এতে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে।

বানভাসী মানুষদের খাদ্য, বিশুদ্ধপানির পাশাপাশি ওষুধের অভাবও দেখা দিয়েছে। তাদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ তাদের খোঁজ রাখেননি। পায়নি ত্রাণের প্যাকেটও।
একই এলাকার জাহিদুল ইসলাম এবং ইমদাদুল হক বললেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের চেয়ারম্যান মেম্বর এমনকি সরকারি কোন কর্মকর্তা তাদের খোঁজ নিতে আসেননি। পাননি এক প্যাকেট ত্রাণও।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি