শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » জার্মানদের অঞ্চলভেদে গড় আয়ুর পার্থক্য-সর্বোচ্চ ৮৫,নিম্ন ৭৫ দশমিক
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » জার্মানদের অঞ্চলভেদে গড় আয়ুর পার্থক্য-সর্বোচ্চ ৮৫,নিম্ন ৭৫ দশমিক
২৪৪৯ বার পঠিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানদের অঞ্চলভেদে গড় আয়ুর পার্থক্য-সর্বোচ্চ ৮৫,নিম্ন ৭৫ দশমিক

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব চৌধুরী,জার্মান থেকে : জার্মানির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে মানুষদের গড় আয়ু সবচেয়ে বেশি৷ অঞ্চলভেদে নারী, পুরুষের গড় আয়ুতেও রয়েছে পার্থক্য৷ এক সমীক্ষা থেকে জানা গেছে।

এর কারণ কী?

জার্মানির পূর্বাঞ্চলের স্যাক্সোনি-আনহাল্ট রাজ্যের নারীদের গড় আয়ু ৮১ দশমিক আট বছর আর দক্ষিণে বাভারিয়া রাজ্যে ৮৫ দশমিক সাত৷ পুরুষদের গড় আয়ু উত্তর-দক্ষিণের ব্রেমারহাফেন অঞ্চলে ৭৫ দশমিক আট আর দক্ষিণাঞ্চলের মিউনিখে ৮১ দশমিক দুই৷ গত সোমবার ‘ডেমোগ্রাফিক রিসার্চ’-এর এই ফলাফল প্রকাশ করে রস্টকের মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট৷

জার্মানিতে অঞ্চল ভেদে পুরুষদের গড় আয়ুর পার্থক্য পাঁচ বছর আর নারীদের ক্ষেত্রে তা প্রায় চার বছর৷ মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী রোনাল্ড রাউ জানান, জার্মানির দক্ষিণাঞ্চল বা বাভারিয়া এবং বাডেমবর্টেমবুর্গ-এ বসবাসকারী জনগণ দীর্ঘজীবি হয়ে থাকেন৷

কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মোট জনসংখ্যা ৮ কোটি ৩২ লাখ৷ ২০১৮ সালের পর এক বছরে ২ লাখ মানুষ বেড়েছে৷

---জার্মানির পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের গড় আয়ুর মধ্যেও পার্থক্য রয়েছে৷ ডর্টমুন্ড, গেলজেনকির্শেন কিংবা এসেন অর্থাৎ রুয়্যুর অঞ্চলে বসবাসকারী মানুষের গড় আয়ু কম৷ বিজ্ঞানীরা এই গবেষণায় পার্থক্যের কারণ খোঁজার চেষ্টা করেছেন৷ তারা বলছেন, দারিদ্র্য বা সরকারি ভাতার ওপর নির্ভরশীলতা ও বেকারত্বই এর মূল কারণ৷ জার্মানিতে গড় আয়ুর পার্থক্য কমাতে হলে সবচেয়ে আগে জনসংখ্যার দরিদ্রতম অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং মানুষের গড় আয় বাড়াতে হবে৷ তাছাড়া জনসংখ্যার হিসেব অনুযায়ী চিকিৎসক নিশ্চিত করাও জরুরি৷



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান