শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পোশাকের নতুন বাজার সন্ধানে রাষ্ট্রদূতদের নির্দেশ- পররাষ্ট্র মন্ত্রীর
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পোশাকের নতুন বাজার সন্ধানে রাষ্ট্রদূতদের নির্দেশ- পররাষ্ট্র মন্ত্রীর
১৬১২ বার পঠিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোশাকের নতুন বাজার সন্ধানে রাষ্ট্রদূতদের নির্দেশ- পররাষ্ট্র মন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সেখানে তৈরি পোশাক শিল্পের বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সন্ধানের নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সেখানে তৈরি পোশাক শিল্পের বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সন্ধানের নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার রাষ্ট্রদূতদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে তিনি ওই নির্দেশনা দিয়ে করোনা কালে অর্থনীতিতে সাময়িকভাবে যে চাপের সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় সরকার যে ১২.১১ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তাদেরকে তা বিদেশে তুলে ধরতে বলেন । তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য নির্দেশনা দিয়ে বলেন বহি:বিশ্বে বাংলাদেশের বিপক্ষে নেতিবাচক প্রচারণার বিষয়ে রাষ্ট্রদূতদের সতর্ক থাকতে হবে।

এদিকে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৮ সালে সম্পাদিত চুক্তি মোতাবেক ভারত তাঁর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোতে ট্রান্সশিপমেন্টের জন্য চারটি কন্টেইনারের প্রথম পরীক্ষামূলক চালানটি মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাঠিয়েছে। ভারতের কোলকাতা বন্দর থেকে বাংলাদেশের জন্য আমদানি করা ভারতীয় পন্যের ২০১ টি কন্টেইনারসহ ট্রান্সশিপমেন্টের চারটি কন্টেইনার নিয়ে এম ভি সেজুতি নামের জাহাজটি আজ বন্দরে ভিড়েছে বলে চট্টগ্রাম বন্দর

কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান বন্দরের পাওনা পরিশোধ এবং অন্যান্য কার্যক্রম শেষে কন্টেইনার গুলোকে সড়ক পথে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠিয়ে দেয়া হবে । উল্লেখ্য, ২০১৮ সালে সম্পাদিত চুক্তির আওতায় ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোতে পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যাবহার করার অনুনমতি পায়। চুক্তি মোতাবেক বাংলাদেশের বন্দর ব্যাবহারের জন্য ভারতকে বিধি মোতাবেক অর্থ পরিশোধ করতে হবে এবং সীমান্তের স্থল বন্দরে পৌঁছানোর জন্য যানবাহনের ভাড়া গুনতে হবে।

ভারতের পন্য ট্রান্সশিপমেন্টের বিষয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন ইকোনমিক রিপোর্টারস ফোরামের সাধারন সম্পাদিক এস এম রাশেদুল ইসলাম। তিনি বলেন ভারত যদি ট্রান্সশিপমেন্টের কাজ পুরদমে চালু করে তবে বাংলাদেশের উচিত হবে তাদেরকে বন্দরের সামর্থ্য বৃদ্ধির কাজে এগিয়ে আসতে বলা।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান