শনিবার, ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে: রাশিয়া
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে: রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।
পম্পেও বৃহস্পতিবার এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীনচেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে জাখারোভা আরো বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ, দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন।
চীনের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেইজিং-এর সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটনের এ প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্কে আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্তি করেন।




ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি 