রবিবার, ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনের আরও দুই এমপিকে আটক করল ইসরাইল
ফিলিস্তিনের আরও দুই এমপিকে আটক করল ইসরাইল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের আরো দুই সংসদ সদস্যকে আটক করেছে দখলদার ইসরাইল। লেবাননের সংবাদ মাধ্যম ‘আল-আহাদ’ জানিয়েছে, পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে আজ (রোববার) সকালে একদল ইসরাইলি সেনা হানা দেয় এবং দুই সংসদ সদস্যকে ধরে নিয়ে যায়।
আটক দুই ফিলিস্তিনি সংসদ সদস্য হচ্ছেন হাতাম কাফিশা ও নায়েফ রাজুব। এর আগে বিভিন্ন সময়ে আরো সাত জন ফিলিস্তিনি সংসদ সদস্যকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছে দখলদার ইসরাইল। এর ফলে এ নিয়ে বর্তমানে ইসরাইলি কারাগারে ৯ জন সংসদ সদস্য আটক রয়েছেন।
দখলদার ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই নানা অজুহাতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হানা দিয়ে ফিলিস্তিনিদের আটক করে। বর্তমানে ইসরাইলের কারাগারে চার হাজার আটশ’ জন ফিলিস্তিনি আটক রয়েছেন। এরমধ্যে আড়াইশ’ শিশু রয়েছে। আর নারীর সংখ্যা ৪৭ জন।
ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় ৭০ বছর আগে অবৈধভাবে প্রতিষ্ঠা লাভের পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরণের অপরাধযজ্ঞ চালিয়ে আসছে ইহুদিবাদীরা।




ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি 