রবিবার, ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কুয়েতের সঙ্গে ৩১ দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
কুয়েতের সঙ্গে ৩১ দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১টি দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। শনিবার (০২ আগস্ট) থেকে বন্ধের এ তথ্য জানিয়েছেন দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক।এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা। এসব দেশের বড় আকারের বিমান যোগাযোগ রয়েছে কুয়েতের সঙ্গে। তালিকায় চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাকও রয়েছে।
অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ার দিনই কুয়েত এ নিষেধাজ্ঞা আরোপ করলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে। মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে। কুয়েতে ৬৭ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত এই মহামারিতে ৪শ’ জনের মৃত্যু হয়েছে।




খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী 