রবিবার, ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » টিসি ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ
টিসি ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সঙ্কটে পড়ে যারা বসবাসের জায়গা বদলের কারণে কোনো ধরনের ছাড়পত্র (টিসি) ছাড়াই বছরের যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দিয়েছে সরকার। পরিপত্রটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন।
পরিপত্রে আরো বলা হয়, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।
‘এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো। ’
পরিপত্রে বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না।




বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক 