বুধবার, ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | সর্বশেষ সংবাদ » পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
দীপংকর বর বলেন, গতকাল মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) শাহাব উদ্দিনের নমুনা দেওয়া হয়। আজ করোনা পজিটিভি আসে।
তথ্য কর্মকর্তা বলেন, মন্ত্রীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁরা তিনজনই সুস্থ হয়েছেন। তবে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা যাওয়ার পর পরীক্ষায় করোনা ধরা পড়েছিল। এ ছাড়া আ ক ম মোজ্জাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সাংসদ নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন। তিনি এ পর্যন্ত চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসেবে শপথ নেন।




বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
গাজা নিয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দখল, জনশূন্য ভূখণ্ড?
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের 