রবিবার, ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালিতে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বিমান
ইতালিতে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বিমান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ইতালিতে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঢাকায় ইতালি দূতাবাসের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। আজ রোববার বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতে www.biman-airlines.com ভিজিট করতে বলা হয়েছে।
ইতালিতে বর্তমানে বিমানের বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে না। এ ব্যাপারে জানতে চাইলে বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রোমে বিমানের ফ্লাইট সংখ্যা কতটি হবে বা কবে সেখানে ফ্লাইট যাবে, সেটি যাত্রী রেজিস্ট্রেশনের ওপর নির্ভর করছে। যাত্রী সংখ্যা বিবেচনা করে রোমে বিমানের ফ্লাইটের দিন তারিখ নির্ধারণ করা হবে। এ সম্পর্কিত তথ্য বিমানের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।




বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা 