শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নির্বাচনঃ চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা করেছে- ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নির্বাচনঃ চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা করেছে- ট্রাম্প
৮৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন নির্বাচনঃ চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা করেছে- ট্রাম্প

বিবিসি২৪নিউজ,খান শওকত যুক্ত রাষ্ট্র থেকেঃ ---মার্কিন নির্বাচনেঃ চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা করেছে- ট্রাম্প।
জয় থেকে একটুখানি দূরে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ফল এখনো নিশ্চিত হয়নি। এমন অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী তিন রাজ্যে ভোট চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

তিন রাজ্যের মধ্যে রয়েছে মিশিগান, পেনসিলভেনিয়া ও জর্জিয়া। এর মধ্যে মিশিগানে জয় পেয়েছেন বাইডেন। তবে এই রাজ্যের ভোট পুনঃগণনার জন্য এবং বাকি দুই রাজ্যের ভোট গণনা স্থগিত করার জন্যই মামলা করেছেন ট্রাম্প।

মিশিগান নিয়ে টিম ট্রাম্পের অভিযোগ, ব্যালট যখন প্রসেস করা হচ্ছে, তখন তার প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে দেয়া হয়নি।

সংবাদ সংস্থা এপিসহ অধিকাংশ সংবাদমাধ্যমই জানিয়েছে, মিশিগানে জিতে গিয়েছেন বাইডেন। কিন্তু আদালতে গিয়ে ট্রাম্পের আবেদন, অবিলম্বে এই গণনা বন্ধ হোক। প্রেসিডেন্টের সমর্থকরাও ডেট্রয়েটে যেখানে ব্যালট গোনা হচ্ছে, তার কাছে গিয়ে আওয়াজ তুলেছে, গণনা বন্ধ করতে হবে। ট্রাম্পের টিমের দ্বিতীয় অভিযোগ হলো, নির্ধারিত সময়ের পরেও পোস্টাল ব্যালট এসেছে। সেগুলো গোনা যাবে না।

মিশিগানের সেক্রেটারি অফ স্টেট বেনসন রয়টার্সকে জানিয়েছেন, একেবারেই বাজে অভিযোগ করেছে টিম ট্রাম্প। আর রাজ্যের আইন অনুসারে নির্ধারিত সময়ের পরেও পোস্টাল ব্যালট এলে তা গণনা করা যায়।

পেনসিলভানিয়াতে এখনো পুরো ভোট গণনা হয়নি। সেখানে ৩১ লাখ পোস্টাল ব্যালট পৌঁছেছে। রাজ্যের নিয়মানুসারে পোস্টাল ব্যালট যদি ৩ নভেম্বরের মধ্যে পাঠানো হয় এবং তা শুক্রবারের মধ্যে এসে যায়, তা হলেও তা গোনা হবে। কিন্তু ট্রাম্পের টিমের অভিযোগ, শেষ সময়ে নিয়ম বদল করেছে রাজ্য প্রশাসন। পুরোটাই করা হয়েছে বাইডেনকে সুবিধা পাইয়ে দেয়ার জন্য। তাই এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু