শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » আজ যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে রেকর্ড; মৃত্যু ১২০১
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » আজ যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে রেকর্ড; মৃত্যু ১২০১
১৯০০ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে রেকর্ড; মৃত্যু ১২০১

---বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার অর্থাৎ নির্বাচনের পরের দিন নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ২ হাজারের বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বুধবার অন্তত ১ লাখ ২ হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

অবশ্য করোনাবিষয়ক হালনাগাদ তথ্য সরবরাহকারী ‘ওয়ার্ল্ডোমিটার’ বলছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ৩৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একইসময়ে করোনায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২০১ জন।

এর আগে যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ১ লাখ ২৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এই রেকর্ডটি হয়েছিল গত ৩০ অক্টোবর। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দিন দেশটিতে ৯৪ হাজার ৪৬৭ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন মারা যান ১ হাজার ১৮৭ জন।

গতকাল নয়টি অঙ্গরাজ্য এক দিনে রেকর্ডসংখ্যক রোগী শনাক্তের কথা জানিয়েছে। অঙ্গরাজ্যগুলো হলো কলোরাডো, আইডাহো, ইন্ডিয়ানা, মেইন, মিশিগান, মিনেসোটা, রোড আইসল্যান্ড, ওয়াশিংটন ও উইসকনসিন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৯৮ লাখ ২ হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৮৪২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ভারত।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু