শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা নির্বাচন : পেনসিলভানিয়াতেও বাইডেন এগিয়ে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা নির্বাচন : পেনসিলভানিয়াতেও বাইডেন এগিয়ে
১৪১২ বার পঠিত
শনিবার, ৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা নির্বাচন : পেনসিলভানিয়াতেও বাইডেন এগিয়ে

---বিবিসি২৪নিউজ,খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রাজ্য পেনসিলভানিয়ায় জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন।

জো বাইডেন যদি পেনসিলভানিয়ায় তার এই অবস্থান ধরে রাখতে পারেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের স্বপ্ন এখানেই ধসে পড়বে বলে মনে করা হয়। পেনসিলভানিয়ায় জয়লাভ ছাড়া কোনভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন না।

পেনসিলভানিয়ার ভোট গণনার হিসেবে এই নাটকীয় পরিবর্তনের পর জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে।

জো বাইডেন আরও তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য- জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতেও এগিয়ে আছেন।

এবারের এই নির্বাচনী লড়াইয়ের শুরু থেকেই বলা হচ্ছিল, পেনসিলভানিয়াতেই আসলে নির্ধারিত হবে কে হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা হবেন।

২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে বিজয়ী হয়েছিলেন হিলারি ক্লিনটনকে হারিয়ে। এবারও নির্বাচনের রাতের ভোট গণনায় তিন প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।

কিন্তু ডাকযোগে আসা ভোট গণনার কাজ শুরু হওয়ার পর পেনসিলভানিয়ায় তার সঙ্গে জো বাইডেনের ভোটের ব্যবধান কমে আসতে থাকে।

এর আগে নির্বাচনের ফল নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রাজ্য জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনঃনির্বাচিত হতে চান, পেনসিলভানিয়া এবং জর্জিয়া- দুটিতেই জয়লাভ করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন দুটি রাজ্যেই জো বাইডেন এগিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জয়লাভের পথ একেবারেই আটকে গেছে বলে মনে করা হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু