শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বুধবার, ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদিতে ইউরোপীয় কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদিতে ইউরোপীয় কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা
১৭৫৭ বার পঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদিতে ইউরোপীয় কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা

---বিবিসি২৪নিউজ,রুহুল আমিন, সৌদি আরব থেকেঃ   সৌদি আরবের জেদ্দা শহরে ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে প্রথম বিশ্বযুদ্ধ অবসানের স্মরণে একটি সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার সকালে এই হামলার সময় সেখানে ফ্রান্সের কূটনীতিকরাসহ বিভিন্ন দেশের কনস্যুলেটরা উপস্থিত ছিলেন।

খবরে জানানো হয় বোমাটি ছিল ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি। হামলায় আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন এক বিদেশি কূটনীতিক। এই হামলাকে কাপুরুষোচিত ও অযৌক্তিক উল্লেখ করে ফ্রান্স এর তীব্র নিন্দা জানিয়েছে।

সৌদি আরবে কর্মরত একজন ফরাসি সাংবাদিক অনলাইনে হামলার পর ঘটনাস্থলের ছবি বলে দাবি করে কিছু ছবি পোস্ট করেছেন। তাতে পুষ্পস্তবকের আশেপাশে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তবে এই ছবি ঘটনাস্থলের কিনা তা যাচাই করা যায়নি।

গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা বিস্ফোরণের বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন। সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু বলা হয়নি। তবে জেদ্দায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় অমুসলিম কবরস্থানে ওই বিস্ফোরণ হয়েছে। চারজন সামান্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গ্রিক। এই কর্মকর্তা এর চেয়ে বেশি তথ্য দেননি।

বারো দিন আগে জেদ্দায় ফরাসি দূতাবাসে একজন নিরাপত্তা রক্ষীকে ছুরি মারার ঘটনা ঘটেছিল। সৌদি আরবে কর্মরত সাংবাদিক ক্ল্যারেন্স রডরিগাজ টু্‌ইট করেছেন যে বোমা হামলার সময় সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আর্য়াল্যান্ডের কনসাল জেনারেলরা এবং সেদেশে বসবাসরত অন্যান্য বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। তার টুইটে একজন আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে।

ফ্রান্সের ল্য ফিগারো সংবাদপত্রের একজন সংবাদদাতা দূতাবাসের ওই বিস্ফোরণ সম্পর্কে এক টুইট বার্তায় বলেছেন অনুষ্ঠান চলার সময় একটি গ্রেনেড ছোঁড়া হয় এবং ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছে।

তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বোমাটি ঘরে তৈরি বিস্ফোরক ছিল। ঘটনার পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জেদ্দায় বসবাসকারী ফ্রান্সের নাগরিকদের জন্য সতর্কবার্তা পাঠিয়েছে। তাদেরকে সমাবেশ থেকে দূরে থাকা এবং ঘোরাফেরা করার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু

আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি