বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বসেরা অলরাউন্ডার আবারও সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার আবারও সাকিব
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রাপ্তির শেষ নেই। ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে টাইগাররা বিশ্বকে নিজেদের শক্তি-সামর্থ সম্পর্কে জানান দিয়েছে আরেকবার।
দলীয় পারফরমেন্সের পাশাপাশি এই সিরিজে বেশ কয়েকজনের ব্যক্তিগত নৈপূণ্যও ছিল অসাধারণ। তাদেরই একজন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে হয়েছেন সিরিজ–সেরা। এর মধ্য দিয়ে আইসিসির টি–টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে আবারও শীর্ষ উঠেছেন দেশসেরা এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দারুণ সিরিজ পার করে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করতে পেরেছেন সাকিব। তিন বছরেরও বেশি সময় সিংহাসন ছাতছাড়া ছিল এই অলরাউন্ডারের।
আইসিসি বুধবার র্যাঙ্কিংয়ের সপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করে। যেখানে সাকিব ছাড়িয়ে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবিকে।




মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান 