শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাবুল বিমানবন্দরে অন্তত ৫টি রকেট হামলা-নিস্ক্রিয় ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাবুল বিমানবন্দরে অন্তত ৫টি রকেট হামলা-নিস্ক্রিয় ঘোষণা যুক্তরাষ্ট্রের
৮৩২ বার পঠিত
সোমবার, ৩০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাবুল বিমানবন্দরে অন্তত ৫টি রকেট হামলা-নিস্ক্রিয় ঘোষণা যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ কাবুল বিমানবন্দরের দিকে ধেয়ে আসা অন্তত ৫টি রকেটকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিস্ক্রিয় করে দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

শহরটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একেবারে শেষ পর্যায়ে রকেট হামলার এই ঘটনা ঘটল।

সোমবার স্থানীয় সময় সকালে এ রকেট হামলা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যত রকেট উড়ে এসেছে, তার সবই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিস্ক্রিয় করতে পেরেছে কিনা, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এখন পর্যন্ত রকেট হামলায় যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি বলে ইঙ্গিত পাওয়া গেছে; তবে পরে এই তথ্য বদলেও যেতে পারে, বলেছেন ওই কর্মকর্তা।

হোয়াইট হাউসও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা নিশ্চিত করেছে। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে, বিমানবন্দরের কার্যক্রম ‘নির্বিঘ্নেই চলছে’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

এর আগে রোববার মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করা এক ব্যক্তির গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল।

কাবুল বিমানবন্দরে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বাইডেন শনিবার সতর্ক করেছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সহযোগী আইএসএস-কে বিমানবন্দরে রকেট হামলা চালানোর সুযোগ খুঁজছে বলে আগেও কর্মকর্তারা সাবধান করেছিলেন। এ ধরনের হামলা মোকাবেলায় মার্কিন বাহিনী প্রস্তুত ছিল। ইরাকের অভিজ্ঞতায় তারা বিমানবন্দর ও এর আশপাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা সচল রেখেছিল।

“আমরা জানি তারা রকেট ছুড়তে চায়, যদি তারা পারেও আমাদের এখন এর বিরুদ্ধে ভালো সুরক্ষা ব্যবস্থা আছে। আছে রকেট বিধ্বংসী ও মর্টার ব্যবস্থাপনা,” কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাককেনজি।

রকেটের চেয়েও যুক্তরাষ্ট্র বাহিনী আত্মঘাতী বোমা হামলা নিয়ে বেশি চিন্তিত বলে এর কর্মকর্তাদের ভাষ্যে বোঝা যাচ্ছে।

কয়েকদিন আগেই কাবুল বিমানবন্দরের কাছে এক আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ দুইশ’র কাছাকাছি মানুষের প্রাণ গেছে।



এ পাতার আরও খবর

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা

আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা