শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাঞ্জশিরে বন্দিদের হত্যা করছে- তালেবান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাঞ্জশিরে বন্দিদের হত্যা করছে- তালেবান
১২৭৩ বার পঠিত
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঞ্জশিরে বন্দিদের হত্যা করছে- তালেবান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় তালেবান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বন্দিদের হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্তত একজন বন্দিকে হত্যা করতে দেখা যাচ্ছে।

সাধারণ টিশার্ট ও সামরিক প্যান্ট পরা নিরস্ত্র ওই ব্যক্তিকে তালেবান সদস্যরা একটি সড়কের পাশে নিয়ে যায় এবং এরপর ব্রাশফায়ার করে তাকে হত্যা করা হয়।আফগানিস্তানের আমাজ নিউজ জানিয়েছে, পাঞ্জশিরের আনাবা এলাকার একটি সড়কে এ হত্যাকাণ্ড চালানো হয়।দৃশ্যত নিহত ব্যক্তি তালেবানের কাছে আত্মসমর্পন করেছিলেন।

একই ভিডিওতে সাদা পোশাকধারী আরেকজন বন্দিকে তালেবানের কাছে নিজের প্রাণভিক্ষা চাইতে দেখা যায়। তিনি নিজেকে বেসামরিক ব্যক্তি দাবি করেন বলেন, “আমার আইডি কার্ড সঙ্গে আছে। আমি বেসামরিক ব্যক্তি।” এই ব্যক্তিকেও হত্যা করা হয়েছে কিনা বা তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তালেবান এর আগে বলেছিল, বেসামরিক লোকেরা নির্ভয়ে থাকতে পারে এবং তারা সাধারণ মানুষকে পাঞ্জশির ত্যাগ করতে নিষেধ করেছিল।

তবে বেসামরিক পোশাক পরা দ্বিতীয় এই ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি
তবে তালেবানের অন্যতম মুখপাত্র আব্দুলহক উসুক পাঞ্জশিরে তাদের হাতে বন্দি হত্যার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, পাঞ্জশিরে কোনো যুদ্ধ বা সহিংসতা নেই, সবকিছু স্বাভাবিক রয়েছে।

এদকে আফগানিস্তানের মানবাধিকার কমিশনের প্রধান শাহারজাদ আকবর পাঞ্জশিরে নির্বিচার হত্যাকাণ্ডকে ‘লোমহর্ষক’ আখ্যায়িত করে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ সৃষ্টি করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, যুদ্ধ ছাড়া যেকোনো ধরনের হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে দেয়া উচিত।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু

আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি