সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যাঁরা
চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যাঁরা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ী হিসেবে দুজনের নাম ঘোষণা করে। নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান টেলিফোনে এবারের নোবেল বিজয়ীদের এ সুখবরের কথা জানান।
এ ঘোষণার আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। ডেভিড জুলিয়াস চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান মেডিসিনের ওপর এ পুরস্কার পেলেন। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।
গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হন। তার আগের বছরও চিকিৎসায় তিনজন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়েছিল।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের প্রচলন করা হয়।
আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারের গোড়াপত্তন ঘটে। ১৯৬৮ সালে এ তালিকায় যুক্ত হয় অর্থনীতি। চলতি বছর ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।




জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ
মেসির গোল, বিশ্ব রেকর্ড
শিরোপার পথে ব্রাজিল–আর্জেন্টিনার
জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, দেশটির জাতীয় ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট
ম্যাচের আগেই ব্রাজিলকে জাপানের স্ট্রাইকারের হুমকি
হাসল ব্রাজিল, কাঁদলেন নেইমার!
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
সেরা কে? মেসি না রোনালদো
৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় 