শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ
১১৭৯ বার পঠিত
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আজ ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে এই দলটির ঘোষণা দেয়া হয় যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১জন সদস্য।

নুরুল হক নূর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পান। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।

তাকে ভিপি নূর বলে অনেকেই চেনেন। কোটাবিরোধী আন্দোলন করে আলোচনায় আসা সংগঠন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি।আর রেজা কিবরিয়া প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ এএমএস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।

রেজা কিবরিয়া ২০১৮সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন।

২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন।

পরে ২০১৯ সালে তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়।

গত ফেব্রুয়ারি মাসে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া।

নুরুল হক নূর ২০২০ সালের ডিসেম্বরে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন।

গত বছর ২২ ডিসেম্বর ঢাকার পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছিলেন তিনি নিজেই।

তিনি সেই দলের নাম রেখেছিলেন ‘গণঅধিকার পরিষদ’।



আর্কাইভ

খামেনির শেষ বিদায়ে জনস্রোত
খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?