মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিন যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে : জেলেনস্কি
পুতিন যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে : জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোয় রুশ সেনাদের করা যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে রাশিয়া।
সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রুশ সেনারা ইউক্রেনের বেসামরিকদের হত্যা করেছে এমন বিষয়গুলো নিয়ে সন্দেহ সৃষ্টির জন্য ভ্লাদিমির পুতিনের সরকার প্রপাগান্ডা অভিযান শুরু করেছে।
মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ভাষণ দেবেন বলেও জানান জেলেনস্কি।
তিনি বলেন, কিয়েভ অঞ্চলে এই নির্বিচার হত্যার ঘটনা সামনে আসার পর দখলকারীরা আমাদের দেশের অন্য যেখানে আছে, সেখানে তাদের অপরাধের বিষয়ে ভিন্ন আচরণ করতে পারে, এ বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। নিজেদের অপরাধ লুকাতে ইতোমধ্যে মিথ্যা প্রচারণা শুরু করেছে রাশিয়া। তারা ডজন ডজন সাজানো সাক্ষাৎকার, পুনঃসম্পাদিত রেকর্ডিং এবং অন্য কেউ মেরেছে এমনটি দেখানোর জন্য লোকজনকে বিশেষভাবে মারতে পারে।
তিনি অভিযোগ করেন, দনবাসের ওপর মালয়েশিয়ান বোয়িং গুলি করে ফেলে দেওয়ার সময়ও দখলকারীরা একই ধরনের কৌশল ব্যবহার করেছিল। তারা ইউক্রেনকে দায়ী করেছিল। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তত্ত্বও হাজির করেছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চূড়ান্তভাবে শাস্তি অবশ্যই শক্তিশালী হতে হবে




স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 