শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেইমারের পেনাল্টি গোলে ব্রাজিলের জয়
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নেইমারের পেনাল্টি গোলে ব্রাজিলের জয়
৭৩৪ বার পঠিত
সোমবার, ৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেইমারের পেনাল্টি গোলে ব্রাজিলের জয়

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ ফিফা প্রীতি ম্যাচে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।সোমবার এশিয়ার আরেক ফুটবল পরাশক্তি দল জাপানকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হারায় নেইমাররা।এদিন টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হয়।ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই পোস্টে লেগে ফেরে রাফিনহার শট, ১৮ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। জাপানিজ গোলরক্ষককে প্রায় ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

খেলার ৪০ মিনিটে আরও একবার গোলের খুব কাছাকাছি চলে এসেছিলেন রাফিনহা। ফ্রি-কিক থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট ডান দিকের পোস্টের কান ঘেঁষে চলে বাইরে যায়। প্রথমার্ধের মাঝপথে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেছেন লিডস ইউনাইটেড মিডফিল্ডার।

ম্যাচের ২৬ মিনিটে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে নেইমারের ডান পায়ের অসাধারণ বাঁকানো শট দারুণ দৃঢ়তায় বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুইশি গোনদা।

জাপান রক্ষণের পাশাপাশি সুযোগ বুঝে বেশ কয়েকটি শটও নিয়েছে গোলের উদ্দেশ্যে, তবে এর কোনটিই লক্ষ্যে রাখতে পারেননি।

খেলার প্রথমার্ধে বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের ফাউলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি শটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের