শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৭ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে বন্যার্তদের জন্য ২০০ টন চাল, ৩০ লাখ টাকা পাঠানো হয়েছে -পররাষ্ট্রমন্ত্রী ‘
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সিলেটে বন্যার্তদের জন্য ২০০ টন চাল, ৩০ লাখ টাকা পাঠানো হয়েছে -পররাষ্ট্রমন্ত্রী ‘
৮৬৪ বার পঠিত
শুক্রবার, ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বন্যার্তদের জন্য ২০০ টন চাল, ৩০ লাখ টাকা পাঠানো হয়েছে -পররাষ্ট্রমন্ত্রী ‘

বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট এলাকায় আকস্মিক বন্যায় পানি বন্দিদের জন্য খাবার পাঠানো হয়েছে। অনেকেই পানিবন্দি হয়ে আছেন। আপনারা ভয় পাবেন না। পানি বন্দিদের উদ্ধারে আমরা আর্মি নিয়োগ করেছি। সবাইকে দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে। ধৈর্য ধরুন, সবাইকে উদ্ধার করব
।আজ শুক্রবার (১৭ জুন) ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, সুনামগঞ্জ, ছাতক, সদরের জালালাবাদ, হাটখোলা, কান্দিরগাঁও, মোংলাগাঁও টোকেরগাঁও এলাকায় পানি উঠেছে। এ নিয়ে আমাকে ডিসি, মেয়র ও সহকর্মীরা জানিয়েছেন। এটা জানার পর যথেষ্ট ব্যবস্থা নিয়েছি।

তিনি জানান, এ ঘটনা জানার পরই আমি প্রধানমন্ত্রী, কেবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সংশ্লিষ্ট আর্মি অফিসার, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমাদের রিলিফের কোনো অভাব নেই। নগদ টাকা দেওয়া হয়েছে। আর শুকনো খাবারও দেওয়া হয়েছে।

ইতোমধ্যে সিলেটে ২০০ টন চাল, নগদ ৩০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে আরো পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি