রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে খারাপ অবস্থায় শেয়ার বাজার
যুক্তরাষ্ট্রে ৫০ বছরের মধ্যে খারাপ অবস্থায় শেয়ার বাজার
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ ১৯৭০ সালের পর এবারই বছরের প্রথম ছয় মাসে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। লাগামহীন মূল্যস্ফীতির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নিম্নমুখী।২০২২ সালের জানুয়ারি-জুন, গেল ছয় মাসে বেঞ্চমার্ক ইনডেক্স ‘এস এন্ড পি ৫০০’-এর ২০.৬% অবনমন হয়েছে।
এছাড়াও যুক্তরাজ্য, ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারও ভুগছে একই সমস্যায়।
এই অবস্থায় বিশ্বের অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোই জীবনযাপনের ব্যয় কমানো এবং খাবার ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানার চেষ্টা করে যাচ্ছে।অনেক অর্থনীতিবিদ মনে করেন, এই বছরের শুরুতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ানোয় এমন মন্দার মুখে পড়েছে।
পর্তুগালে বার্ষিক সম্মেলনে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ড বলেছে, মূল্যবৃদ্ধির এই প্রবণতায় নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই লাগাম টানতে হবে।




বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল 