শনিবার, ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মস্কো-ওয়াশিংটন সম্পর্ক পুরোপুরি নিচিহ্ন করা হবে- রাশিয়া
মস্কো-ওয়াশিংটন সম্পর্ক পুরোপুরি নিচিহ্ন করা হবে- রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে তাহলে মস্কো ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিভ রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, আমরা মার্কিনিদের তাদের বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কর্মকাণ্ডের ক্ষতিকর পরিণতি সম্পর্কে সতর্ক করছি। এসব কর্মকাণ্ড স্থায়ীভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে বলেও জানান তিনি।
এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি।
সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 