শনিবার, ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টি–টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক সাকিব
টি–টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক সাকিব
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ বেটউইনারের সঙ্গে অনেক জলঘোলার পর এশিয়া কাপের জন্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়। তবে সাকিবকে কেবল এশিয়া কাপই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেই নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৩ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় একান্তে বৈঠক করেন টাইগার অলরাউন্ডার সাকিব।
বৈঠক শেষে সাংবাদিকদের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস জানান, আগামী সিরিজগুলোতে সাকিবই অধিনায়ক থাকছে। আসন্ন এশিয়া কাপ থেকেই শুরু হবে তার নতুন অধিনায়কত্ব।
তিনি আরও জানান, জালাল ইউনূস বলেন, সাকিব তার ভুল বুঝতে পেরেছেন। আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। যাদের মাঝে ৫ জন পেয়েছিলেন স্থায়ী অধিনায়কত্ব। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন শাহরিয়ার নাফিস। ওই একটি ম্যাচেই নেতৃত্ব দেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এর বাইরে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জেতান ১৬ ম্যাচে। অফ ফর্মের কারণে নেতৃত্বটা হারালেন তিনি।
মাশরাফি বিন মুর্তজা ২৮ ম্যাচে জয় এনে দেন ১০টিতে। মুশফিকুর রহিম ২৩ ম্যাচে ৮, সাকিব আল হাসান ২১ ম্যাচে ৭ ও মোহাম্মদ আশরাফুল ১১ ম্যাচে ২ জয়ের দেখা পান।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 