শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » কোথায় হচ্ছে এশিয়া কাপ
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » কোথায় হচ্ছে এশিয়া কাপ
৬৯৮ বার পঠিত
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোথায় হচ্ছে এশিয়া কাপ

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ ২৭ আগস্ট থেকে আবর আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

আর্থিক সংকটে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়া শ্রীলংকা তাদের ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারছে না। নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা আরব আমিরাতকে বেছে নিয়েছে।

তবে শ্রীলংকার পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল শ্রীলংকা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বাংলাদেশ আয়োজক হতে আগ্রহী।

ছেলেদের এশিয়া কাপের আয়োজক হতে না পারলেও নারী দলের এশিয়া কাপের আয়োজক হতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব কিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে নারী দলের এশিয়া কাপ।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদশে নারী ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার আয়োজিত এশিয়া কাপে ফেভারিট ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৬ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপ শেষ হবে।

এ বিষয়ে এখনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া দল সেপ্টেম্বর মাসের ২৭ এবং ২৮ তারিখ বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের