শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ গ্যাস সম্পূর্ণ বন্ধ করেও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ গ্যাস সম্পূর্ণ বন্ধ করেও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ
৫৯৮ বার পঠিত
রবিবার, ২৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউ গ্যাস সম্পূর্ণ বন্ধ করেও টিকে থাকবে রাশিয়া: ব্লুমবার্গ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির সুফল সম্পূর্ণভাবে রাশিয়ার অনুকূলে গেছে। গণমাধ্যমটি আরো বলেছে, রাশিয়া তার প্রাকৃতিক গ্যাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আগামী এক বছরের জন্য বন্ধ রাখতে পারে, তাতে তার অর্থনীতির মারাত্মক কোনো ক্ষতি হবে না। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত উধৃত করে ব্লুমবার্গ এই খবর দিয়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানির বর্তমান বাজার মূল্যের কারণে শুধুমাত্র তেল বিক্রির অর্থ দিয়ে রাশিয়া তার আগের গ্যাস ও তেল বিক্রির সমান অর্থ পাচ্ছে। ফলে আগামী এক বছর পর্যন্ত যদি রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গ্যাস রপ্তানি না করে তাহলেও তাতে জাতীয় অর্থনীতির কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, আগামী তিন বছর পর্যন্ত রাশিয়া ইউরোপে মাত্র শতকরা ২০ ভাগ গ্যাস রপ্তানি করে তার অর্থনীতিকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারবে।

এছাড়া বর্তমানে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়ার পরেও তৃতীয় প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে মস্কোর আয় হবে দুই হাজার কোটি টাকা।

ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের নেতারা বারবার বলছেন যে, রাশিয়া তার গ্যাস সম্পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে রাশিয়া এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

কারিগরি ত্রুটির কারণে রাশিয়া সম্প্রতি ইউরোপের দেশগুলোতে গ্যাসের সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এতে গ্যাসের দাম আকাশচুম্বি হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে তিন দিনের জন্য নর্ড স্ট্রিম ওয়ান পাইপ লাইন দিয়ে ইউরোপে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তাতে গ্যাসের দাম আরো বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের