শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন
ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেইন’ এজেন্ডা এবং তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। ‘মাগা’ বাহিনী দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে ভোটারদের উজ্জীবিত করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক জবাবে রিপাবলিকান শীর্ষ রাজনীতিক কেভিন ম্যাককার্থি বলেন, তার বক্তব্য আমেরিকার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে।
বৃহস্পতিবার রাতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হল থেকে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে যে ৭ কোটির বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাদের সমালোচনা করছি না আমি। তবে যে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প এবং মাগা রিপাবলিকানদের দ্বারা পরিচালিত হচ্ছে তা দেশের জন্য হুমকি।
যদিও ২০২১ সালে ৬ জানুয়ারিতে ক্যাপিটলে হিলে হামলার সমর্থনকারীদের দেশপ্রেমিক বলে মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুমকি মোকাবিলা করার সক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে।
হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সংখ্যালঘু নেতা ম্যাককার্থি বলেন, তার সহকর্মী আমেরিকানদের বিভক্ত করা, হেয় এবং অপমানের পথকে বেছে নিয়েছিনে। কিন্তু কেন? শুধুমাত্র বাইডেনের নীতির সঙ্গে একমত নয় তারা। এটা নেতৃত্ব নয়। লাখ লাখ মার্কিনীকে ফ্যাসিস্ট অপবাদ দেওয়ার জন্য বাইডেনকে ক্ষমতা চাওয়ার আহ্বান জানান তিনি।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 