শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
৫৩৫ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলংকা।ভারতীয় বোলারদের তোপে ২৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। দশ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরার অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কান ব্যাটাররা।

আর ২ উইকেট হারিয়ে ৬৯ বল বাকি রেখেই ৬৬ রানের মামুলি লক্ষ্য পার করে দিয়েছে ভারতের মেয়েরা।

ফলে এবারের মেয়েদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় হারমানপ্রীত করের দল।

৬৬ রানের লক্ষ্য তাড়ায় ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন স্মৃতি মান্ধানা। শেফালি ভর্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ২৫ রান তুলেন স্মৃতি।

৪র্থ ওভারের ৪র্থ বলে শেফালিকে ফেরান রানাউইরা। ৮ বলে ৫ রানে ফেরেন শেফালি। পরের ওভারেই ওয়ানডাউনে নামা জেমিইমা রদ্রিগেজকে ফেরান দিলহারি। দুই রানের বেশি করতে পারেননি জেমিইমা।

এ সময় জয়ের জন্য ভারতের দরকার ছিল ৯৯ বলে ৩১ রান। যা অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে সহজের তুলে নেন স্মৃতি।

নবম ওভারের তৃতীয় বলে রানাসিঙ্গেকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি। ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রীত।

এর আগে ব্যাট হাতে নেমে পাঁচবারের ফাইনালিস্ট ভারতের বোলিং তোপে শুরু থেকেই দাঁড়াতে পারেননি শ্রীলংকা।

৯ রানে ৪ আর ৩২ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে চামারি আতাপাত্তুর দল।

লঙ্কান ব্যাটারদের মধ্যে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল ওসাদি রানাসিংহে আর ইনোকা রানাভিরা। ২০ বল খেলে ১৩ রান করে আউট হন রানাসিঙ্গে। আর শেষদিকে দশ নম্বর ব্যাটার ইনোকা ২২ বলে অপরাজিত ১৮ করে আরও বড় লজ্জা থেকে বাঁচান দলকে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের