শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » রোনালদোর আদর্শ পাস থেকে প্রথম গোল আর্জেন্টাইন তরুণের
রোনালদোর আদর্শ পাস থেকে প্রথম গোল আর্জেন্টাইন তরুণের
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ট্রফি জিতেছেন কবে? ১৮ বছর আগে, ২০০৪ সালের ২২ মে এফ এ কাপ ফাইনালে। মিলওয়ালকে ৩–০ গোলে হারানোর সে ম্যাচে গোলও করেন রোনালদো। আলেহান্দ্রো গারনাচোর তখন জন্মও হয়নি।
প্রায় দুই মাস পর পৃথিবীর আলো দেখেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। সেই ছেলেটিই কিনা কাল ইউরোপা লিগে রোনালদোর পাস থেকে গোল করে জেতালেন ইউনাইটেডকে। ম্যাচের ১৭ মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে নিজের প্রথম গোলটি তুলে নেন গারনাচো।
শুধু প্রথম গোল বলে নয়, যাঁর খেলা দেখে নিজেও ফুটবলার হতে চেয়েছেন, যাঁকে আদর্শ মেনে ফুটবলার হয়ে উঠেছেন, সেই রোনালদোর পাস থেকে গোল করা স্বপ্নের মতো বলেই এই গোলটি কখনো ভুলতে পারবেন না ১৮ বছর বয়সী গারনাচো।
গত সপ্তাহেই ইউনাইটেডের প্রথম একাদশে অভিষেক হয়েছে তাঁর। রোনালদোরও ওল্ড ট্র্যাফোর্ডে পা পড়েছিল ১৮ বছর বয়সে। এখন ৩৮–এর দিকে ছুটতে থাকা রোনালদো ক্লাবে এখন নিজের ক্যারিয়ারের বেলা শেষের গান শুনতে পাচ্ছেন। আর গারনাচো গাইছেন নতুন দিনের গান।দুরকম সময়ের মধ্য দিয়ে যাওয়া দুই খেলোয়াড়ের বোঝাপড়ায় কাল জয়সূচক গোল পেয়েছে ইউনাইটেড। ডান প্রান্ত থেকে বল পেয়ে ছুটছিলেন রোনালদো। বাঁ প্রান্তে গারনাচোকে সুবিধাজনক জায়গায় দেখে থ্রু পাস দেন। বলটা ধরে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ইউনাইটেডের হয়ে গোলের খাতা খোলেন রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলে সের্হিও আগুয়েরোর খোঁচা হজম করা এই ফুটবলার।
সেই খোঁচা গত এপ্রিলের ঘটনা। গারনাচো নিশ্চয়ই সেসব ভুলে এখন স্বপ্নের মতো সময় পার করছেন। গোলের পর রোনালদো যখন তাঁকে অভিনন্দন জানাতে এলেন তখনই পর্তুগিজ তারকার কাছে তাঁর মতো করে গোল উদযাপনের অনুমতি চান গারনাচো। তাঁর মাথা চাপড়ে দিয়ে এবং মুচকি হেসে ‘ন্যাপিং’ গোল উদযাপনের অনুমতি দিতে কুণ্ঠা করেননি রোনালদোও।




স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 