বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | সার্ক » অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়
অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আবারো সাফ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শামসুন্নাহার–শাহেদা আক্তাররা।
ছয় মাসের ব্যবধানে আরেকবার শিরোপা উৎসবে মেতে উঠল বাংলাদেশের মেয়েরা। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েদের জাতীয় দল। আজ অনূর্ধ্ব-২০ নারী সাফেও নেপালকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়িয়ে উৎসবে মাতল বাংলাদেশ।
ঢাকার কমলাপুর স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে বাংলাদেশ।খেলার ৮৬ মিনিটে শাহেদা আক্তার রিপা ডি-বক্সের একটু সামনে থেকে দুর্দান্ত ফ্রি কিক নেন।আর নেপালের জালে বল পাঠিয়ে দেন ক্রসবারের সামনে থাকা উন্নতি খাতুন।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 