রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার অস্ত্র নেই: জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার অস্ত্র নেই: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ না থাকার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে যেতে পারছে না।
জাপানের ইয়োমিউরি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেলেনস্কির সাক্ষাৎকারটি শনিবার জাপানের দৈনিকটিতে প্রকাশিত হয়েছে।
জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা এখনো তা শুরু করতে পারিনি। পর্যাপ্ত ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।
জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্রদের কাছ থেকে গোলাবারুদ চেয়েছি, এগুলোর জন্য অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে।
এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরও গোলাবারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেয়ার বিষয়েও তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।




স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 