শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৭ মে ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
৮২০ বার পঠিত
শনিবার, ২৭ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা। লক্ষ্য ছিল তৃতীয় ও শেষ ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যে ভাবনা সে কাজ, নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তাই দিলে না মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।

চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

শুক্রবার রাতে আর্জেন্টিনার এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। আলবিসেলেস্তেদের হয়ে হয়ে গোল করেন ইগনাসিও মায়েস্ত্রো, জিনো ইনফ্যান্টিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ।

ম্যাচের ১৪ মিনিটে স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫তম মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে একহালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজর পা থেকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতামালার বিপক্ষে তাদের জয় ৩-০ গোলে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট