শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » যেকোন সঙ্কট পরিস্থিতির’ জন্য প্রস্তুত ন্যাটোর বৃহত্তম বিমান মহড়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » যেকোন সঙ্কট পরিস্থিতির’ জন্য প্রস্তুত ন্যাটোর বৃহত্তম বিমান মহড়া
৬৮৭ বার পঠিত
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যেকোন সঙ্কট পরিস্থিতির’ জন্য প্রস্তুত ন্যাটোর বৃহত্তম বিমান মহড়া

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: পশ্চিমা সামরিক জোটের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ বিমান বাহিনী মোতায়েনের মহড়া শুরু করেছে ন্যাটো। ২৫০টি বিমান ও অংশীদার দেশগুলোর ১০ হাজার সামরিক কর্মী নিয়ে ‘এয়ার ডিফেন্ডার-২৩’ মহড়া শুরু করছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সামরিক জোট। খবর- আলজাজিরা

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পুরোমাত্রায় আগ্রাসনের পর রাশিয়ার সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় অংশীদার দেশগুলোর মধ্যে ঐক্যের প্রদর্শন হিসেবে এ মহড়া শুরু হয়েছে সোমবার যা চলবে ২৩ জুন পর্যন্ত।

জার্মান বিমানবাহিনীর নেতৃত্বাধীন এ অনুশীলনে ন্যাটোর ২৫সহ ন্যাটোতে যুক্ত হতে আবেদনকারী জাপান ও সুইডেন এবং অংশীদার দেশগুলোর প্রায় ২৫০টি সামরিক বিমান মহড়ায় অংশ নিচ্ছে।

ন্যাটো অঞ্চলের মধ্যে আক্রমণের ক্ষেত্রে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষাসহ ‘সংকট পরিস্থিতিতে বিমান বাহিনীর আন্তঃকার্যকারিতা এবং প্রস্তুতি’ বাড়ানোর জন্য এই মহড়ার আয়োজন করেছে ন্যাটো।
জার্মান লুফটওয়াফের লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গেরহার্টজ বলেন, যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি তা হলো আমরা নিজেদের রক্ষা করতে পারি।

এয়ার ডিফেন্ডার ২৩ মহড়াটি চার বছর আগে ২০১৮ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রিমিয়া দখলের প্রতিক্রিয়া হিসেবে সংযোজন করা হয়েছিল। যদিও গেরহার্টজ বলেছেন যে, মহড়ায় বিশেষভাবে ‘কাউকে লক্ষ্যবস্তু করা হয়নি’।

তিনি বলেন, আমরা একটি প্রতিরক্ষামূলক জোট এবং সেভাবেই এই মহড়ার পরিকল্পনা সাজানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, এই মহড়ায় কোনো ফ্লাইট কালিনিনগ্রাদের দিকে পাঠানো হবে না। কালিনিনগ্রাদ হলো রাশিয়ার একটি ছিটমহল যা ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।

তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ৭৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সাম্প্রতিক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এই জোটকে আরও প্রভাবিত করেছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু