শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইইউর সঙ্গে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের বৈঠক
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইইউর সঙ্গে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের বৈঠক
৫২২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউর সঙ্গে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের বৈঠক

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার ও শ্রমবিষয়ক প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও শ্রমিক অধিকার সংস্থার প্রতিনিধিরা।

বুধবার (২৬ জুলাই) রাজধানী ঢাকার গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য অগ্রাধিকারের পরিপ্রেক্ষিতে মজুরি, কাজের অবস্থা এবং ট্রেড ইউনিয়নের স্বীকৃতি নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনার জন্য নারী ও এলজিবিটিকিউআই কর্মীদের সঙ্গেও আলাদাভাবে একটি বৈঠক করেছেন ইমন গিলমোর৷

বিস্তৃত আলোচনার বিষয় নিয়ে গিলমোর দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসেছেন। সোমবার (২৪ জুলাই) ঢাকায় পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম গিলমোরকে স্বাগত জানান। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গিলমোর এই সফর করছেন।

৬ দিনের সফরে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

---এর আগে মে মাসের প্রথম সপ্তাহে তার সাম্প্রতিক ব্রাসেলস সফরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গিলমোরের সঙ্গে একাধিক বৈঠক করেন।

মানবাধিকারের জন্য বিশেষ প্রতিনিধির কাজগুলো হলো ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার নীতির কার্যকারিতা এবং দৃশ্যমানতা বাড়ানো।

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের কোয়ালিশন সরকারে উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন