শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » রোনালদোর সঙ্গে আল নাসেরে খেলবেন সাদিও মানে
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » রোনালদোর সঙ্গে আল নাসেরে খেলবেন সাদিও মানে
৬৯২ বার পঠিত
বুধবার, ২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোনালদোর সঙ্গে আল নাসেরে খেলবেন সাদিও মানে

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সৌদি আরবের ক্লাব আল নাসেরে বছরে ৩ কোটি ইউরোতে খেলবেন সাদিও মানে।

সৌদি ক্লাবটির সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন সেনেগালের মুসলিম তারকা ফুটবলার সাদিও মানে। তার হাতে ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে।

সাদিও মানে ৩ কোটি পেলেও রোনালদো বছরে পারিশ্রমিক পাবেন ৪ কোটি ইউরো।সেনেগালের তারকা সাদিও মানে লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন। ২০২২ সালে রবার্ট লেভানডোভস্কির পরিবর্তে বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি; কিন্তু চোটের কারণে বায়ার্নের হয়ে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি সাদিও মানে।

বায়ার্নের হয়ে লিগ শিরোপা জিতেন সাদিও মানে। পুরো মৌসুমে ৩৮ ম্যাচ খেলে করেছেন মাত্র ১২ গোল। জিতেছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব ও আফ্রিকান কাপ অব নেশন্স। ইনজুরির কারণে সবশেষ কাতার বিশ্বকাপও খেলতে পারেননি।

সাদিও মানে ৩ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন। চুক্তি শেষ হওয়ার দুই বছর আগেই বিদায় নেন ৩১ বছর বয়সি তারকা।

বায়ার্ন থেকে বিদায় বেলায় স্কাই জার্মানিকে সাদিও মানে জানান, বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি এভাবে বায়ার্ন থেকে বিদায় নিতে চাইনি।

সৌদির ক্লাব আল নাসেরে অংশ নিতে তর সইছে না জানিয়ে সাদিও মানে বলেন, আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তর সইছে না আমার।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের