শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » রুদ্ধশ্বাস লড়াইয়ে ইউএস কাপের ফাইনালে মায়ামি
প্রথম পাতা » খেলাধুলা » রুদ্ধশ্বাস লড়াইয়ে ইউএস কাপের ফাইনালে মায়ামি
৬৭১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইউএস কাপের ফাইনালে মায়ামি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে মেজর লিগ সকারের (এলএমএস) দলটি। কয়েকদিন আগে লিগস কাপের শিরোপা জেতার পর এবার আরেকটি শিরোপার মঞ্চে পৌঁছে গেছে তারা। ইউএস ওপেন কাপের সেমিফাইনালে ৩-৩ গোলে ম্যাচ সমতা থাকার পর সিনাসিনাটিকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে টাটা মার্টিনোর দল।

মেসি আসার পর থেকেই বদলে গেছে মায়ামির ড্রেসিং রুমের পরিবেশ। সেটা এমনই যে, আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে পুরো দল। সেমিফাইনালে সেটাই দেখা গেল আরেকবার। মেসি গোল না পেলেও সতীর্থরা ঠিকই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এদিন ম্যাচের শুরু থেকে খানিকটা অচেনা লাগছিল মায়ামিকে। এই সুযোগে বেশ কয়েকটি আক্রমণ শানায় যুক্তরাষ্ট্রের লিগের সেরা দল সিনসিনাটি। তবে মায়ামির মজবুত রক্ষণের কাছে বারবারই বাধাগ্রস্ত হয় তারা। কিন্তু ১৮ মিনিটে আর আটকে রাখা গেল না।অ্যারন বুপেনজার পাসে বাম পায়ের দারুণ এক গোলে সিনসিনাটিকে এগিয়ে নেন অ্যাকোস্টা।

গোল খেয়ে কিছুটা যেন এলোমেলো হয়ে যায় মায়ামি। এর মধ্যে আবার হলুদ কার্ড দেখেন জর্দি আলবা। তাতে প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মায়ামিকে ভয় ধরিয়ে আবারো এগিয়ে যায় সিনসিনাটি। এবার গোলদাতা ব্রেন্ডন বাজকেজ। দুই গোল খেয়ে হুশ ফিরে মায়ামির। এতোক্ষণ চুপসে থাকা দলটি নতুন করে জেগে ওঠে। ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান কমান মায়ামির লিওনার্দো ক্যাম্পানা।

গোল পেয়েই আরেকটূ আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মায়ামি। ভাগ্য তাদের হয়ে কথা বলে ম্যাচের যোগ করা সময়ে। ৯৭ মিনিটে দৃশ্যপটে আবারো ক্যাম্পানা, আবারো গোল এবং মায়ামির সমতায় ফেরা। ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় মায়ামির বাজিমাত। ব্যবধান ৩-২ করেন জোসেফ মার্টিনেজ। তবে তখনো থ্রিলারের শেষটা বাকি। মায়ামি এগিয়ে যাওয়ার ১১ মিনিটের মাথায় গোল করে ম্যাচ জমিয়ে তোলেন সিনসিনাটির আলভারো ভ্যারিয়েল।

অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে মায়ামির হয়ে পাঁচজনই গোল করলেও ব্যর্থ হন সিনসিনাটির নিক হাগল্যান্ড। আর তাতেই আরেকবার ফাইনালের মঞ্চে পা রাখে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন