ভারতের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাঁচে চার ম্যাচেই হারেছিল জস বাটলারের। নিজেদের ষষ্ঠ ম্যাচে ছন্দে থাকা স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল ইংলিশরা। স্বাগতিকদের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরে টানা চার হারের তেঁতো স্বাদ পেলো ইংল্যান্ড।
রোববার (২৯ অক্টোবর) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। তবে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত। ১০১ বলে ৮৭ রান করেন রোহিত।
২৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো।
এরপর ১৭ বলে ১৬ রান করে মালান আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ২২ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড।
এরপর মইন আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিয়াম লিভিংস্টোন। তবে দলীয় ৮১ রানে ৩১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান মইন।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় ইংলিশরা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৪ ওভার ৫ বলে ১২৯ রানে অলআউট হয় ইংলিশরা। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ নেন ৪টি উইকেট।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 