সোমবার, ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এসময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।তিনি জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও লুৎফুর রহমান।
স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশী প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশী দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।




স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 