শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো
প্রথম পাতা » খেলাধুলা » লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো
৩৯৯ বার পঠিত
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: ফের কঠিন লড়াইয়ে লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় একমাসের টানাপোড়নের পর অবশেষে মাঠে নামতে সম্মত হয়েছেন বর্তমান ফুটবলবিশ্বের দুই সুপারস্টার। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি মেসির বিপক্ষে মাঠে নামবেন রোনালদো। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

গতকাল সোমবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লাবটি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ সিজন কাপে অংশ নেবে ইন্টার মায়ামি। সেখানেই মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি ও রোনালদো দল আল নাসর।

এর আগে গত ২১ নভেম্বর বিষয়টি জানিয়েছিল সৌদি আরবের ফুটবল কর্মকর্তারা। তখন ইন্টার মায়ামি বিষয়টি অস্বীকার করে বলেছিল, এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।

অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি নিশ্চিত করেছে, আগামী ২৯ জানুয়ারি তারা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে এবং ১ ফেব্রুয়ারি রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে ম্যাচ খেলবে।

একই ভেন্যুতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আল হিলালের বিপক্ষে খেলবে মেসির দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেন, ‘এই ম্যাচগুলি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে কাজ করবে। যা আমাদের নতুন মৌসুমে আসার সাথে সাথে উপকৃত করবে। আল-হিলাল এবং আল নাসরের মতো মানের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আমাদের দলের জন্য রোমাঞ্চিত।’

জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন