নির্বাচনের পর যা লিখলেন মাশরাফি
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেটে বড় রকমের বিপর্যয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের ধরেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার হাত ধরেই বদলে যেতে শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেটের চালচিত্র। এরপর টাইগার ক্রিকেটের এই কিংবদন্তি নাম লিখিয়েছেন রাজনীতিতে।
২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন মাশরাফি। এবার ২০২২ সালে এসে আবারও নেমেছেন সংসদ নির্বাচনে। এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টাইগার ক্রিকেটের সাবেক অধিনায়ক।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এগিয়ে আছেন বিপুল ব্যবধানে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের চেয়ে ১ লাখ ১০ হাজার ভোটে এগিয়ে মাশরাফি।
এদিকে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর ফেসবুকে নড়াইলবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ সাথে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার কাপ্তান।
আজ রোববার ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে এবারের নির্বাচনে ৪০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 