শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরলো ব্রাজিল
বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরলো ব্রাজিল
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা তিন ম্যাচ হারের তিক্ত স্বাদ পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে হারের সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল। টানা তিন ম্যাচে হারের ফলে সেরা ছয়ে থেকে বিশ্বকাপ খেলতে পারবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিলো।
অবশেষে আজ (শনিবার) সকালে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের রাস্তায় ফিরে এসেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো একমাত্র জয়সূচক গোলটি করেন।
ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।
তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন, আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।
৭ ম্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল একুয়ডের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।




আজই রোনালদোর লাস্ট ড্যান্স- বললেন মার্তিনেজ
বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
কেইনের জোড়া গোল শেষ ষোলোয় ইংল্যান্ড
বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর তোপের মুখে চ্যান্সেলর
কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি
জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ
মেসির গোল, বিশ্ব রেকর্ড
শিরোপার পথে ব্রাজিল–আর্জেন্টিনার
জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, দেশটির জাতীয় ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট
ম্যাচের আগেই ব্রাজিলকে জাপানের স্ট্রাইকারের হুমকি 