রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগের লেনদেনে ফিরছে ব্যাংক
আগের লেনদেনে ফিরছে ব্যাংক
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী চেকের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যেত। আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে নগদ টাকা তোলার এ সীমা থাকছে না।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেহজবাউল হক বিষয়টি নিশ্চিত করেন।
ব্যাংকের গ্রাহক তার চাহিদা মতো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
অন্তর্বর্তী সরকারের শপথ দেওয়ার দিন ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না। এরপর নগদ টাকা উত্তোলনের সীমা ধাপে ধাপে এক থেকে দুই লাখ, দুই লাখ থেকে তিন লাখ, তিন লাখ থেকে চার লাখ ও গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে পাঁচ লাখ করা হয়।




বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল 